
চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগকর্মী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে (৩০) সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, তাহসীন হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছোট সাজ্জাদকে আদালতে তোলার পর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১৪ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদূর পাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় কালো নোয়া গাড়িতে এসে সন্ত্রাসীরা তাহসিনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এই ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা তিন/চারজনকে আসামি একটি হত্যা মামলা করেন। পুলিশ জানায়, ইট ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড।
জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক ছিলেন সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’। গণ–অভ্যুত্থানের পর মূলত এই সন্ত্রাসী বেপরোয়া হয়ে ওঠেন। জুলাই ও সেপ্টেম্বরে আধিপত্য বিস্তার নিয়ে তিন মাসের ব্যবধানে গুলি করে তিনজনকে হত্যা ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীতে এখন শীর্ষ সন্ত্রাসীর তকমা পেয়েছেন সাজ্জাদ। তাঁকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয় পুলিশ।
অবশেষে গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমেপ্লেক্স এলাকায় তেজগাঁও থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ একটি টিম সাজ্জাদকে গ্রেপ্তার করে।
আজ তাঁকে চট্টগ্রামে আনার পর সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র সংক্রান্ত মোট ১৫টি মামলা রয়েছে। তিনি মূলত ভারতে অবস্থানরত সাজ্জাদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন।
বায়েজিদ থানার আলোচিত ডবল মার্ডার মামলার প্রধান আসামি ছোট সাজ্জাদ। এছাড়া এই সন্ত্রাসী চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলার আসামি। মূলত চট্টগ্রামের বিভিন্ন নির্মানাধীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিতে জড়িত।
তাঁকে চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাঁর বাড়িতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এ ধরনের অনেকগুলো ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি।
গত বছরের ৫ ডিসেম্বরে নগরের অক্সিজেন মোড় এলাকায় তাঁকে ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। তখন পুলিশের দুই সদস্যসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন। তাঁকে ধরতে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
১১ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
১৭ মিনিট আগে
গেট পাসের বাড়তি ফি ও ট্রেইলরশ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলরের চালক-শ্রমিকেরা। বিকেল ৪টা থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ডেলিভারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৪ মিনিট আগে