
চট্টগ্রাম নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় এক কলেজছাত্রী মারা গেছেন। সামিয়া জাহান তানিশা নামের ওই ছাত্রী হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে তাঁর কলেজ আইডি কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম পাওয়া যায়নি। তাঁরা দুজনই দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের আরোহী ছিলেন। চালক বেপরোয়াভাবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে পতেঙ্গা থেকে ফেরার পথে বেপরোয়া গতির প্রাইভেট কারটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায়। এরপর রেলিংয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ‘দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা এক ছাত্রী নিহত হয়েছেন। প্রাইভেট কারচালকও আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে।’
একই বিষয়ে তানিশার ভাই ফারতাকিন মাহমুদ বলেন, ‘আমার বোনের পরীক্ষা ছিল। দুপুরের দিকে পুলিশ বলে পতেঙ্গা থেকে ফেরার পথে একটা দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। যে ছেলে গাড়ি চালাচ্ছিল সে কাতারপ্রবাসী। সে আমার বোনকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

মৌসুমের শেষে এসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আকস্মিক কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভাটার মালিকদের কাছ থেকে আদায় করা হয়েছে ১৬ লাখ টাকা জরিমানা।
৮ মিনিট আগে
ফরিদপুরে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৩ মিনিট আগে
উপমহাদেশের খ্যাতিমান সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
৪৪ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাজীপুরের আদালতে হাজিরা দিতে গেলে তাঁর জামিন আদেশ বাতিল করে বিচারক এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে