ফরিদপুরে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মারা যাওয়া শিশুরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীর চর গ্রামের সেলিম শেখের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিম শেখের ছেলে আয়াতুল্লাহ (৭ মাস)। এর আগে ১ এপ্রিল প্রথমবারের মতো রহিমা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি মাদারীপুর জেলা সদরের কাউদিয়া গ্রামের রিয়াজ শেখের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গতকাল বুধবার এবং আয়াতুল্লাহ আজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া সরকারি এ দুটি হাসপাতালসহ জেলায় ১৮৫ জন শিশু আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে আলফাডাঙ্গা ও সালথায় ১০ জন করে; বোয়ালমারী ও ভাঙ্গায় ৬ জন করে; চরভদ্রাসন ও নগরকান্দায় দুজন করে; মধুখালী ও সদরপুরে তিনজন করে ও ফরিদপুর সদরে ৫ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পজিটিভ এসেছে।
সিভিল সার্জন আরও জানান, হামে আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা।

‘হঠাৎ করেই আমার মেয়ে ছটফট শুরু করল। নার্স এসে তড়িঘড়ি করে অক্সিজেন দিল। একটা ইনজেকশন দিল। বড় একটা স্যালাইনও লাগাল। তারপরই নাক-মুখ দিয়ে রক্ত এল। মেয়ে আমার দুনিয়া থেকে চলে গেল। আমরা আর কিছুই করতে পারলাম না।’ এসব কথা বলে মোবাইল ফোনেই কাঁদতে লাগলেন চামেলী খাতুন। আর কথা বলতে পারলেন না।
২৩ মিনিট আগে
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৫ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৫ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে