
মৌসুমের শেষে এসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আকস্মিক কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভাটার মালিকদের কাছ থেকে আদায় করা হয়েছে ১৬ লাখ টাকা জরিমানা।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে এক্সকাভেটর দিয়ে চারটি অবৈধ ইটভাটার কিলন ভেঙে ফেলা হয়। এতে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় এসব ভাটার কার্যক্রম। অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকার মেসার্স একেএম ব্রিকসে ৪ লাখ ৫০ হাজার টাকা, তবকপুরের মেসার্স এইচবিইউ ব্রিকসে ৫ লাখ, চিলমারীর কিষামাতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার এবং মৌজাখানা এলাকার মেসার্স এসএন ব্রিকসকে ৪ লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করে ঘটনাস্থলেই আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযানে র্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ রক্ষায় এমন অভিযান ধারাবাহিকভাবে আরও জোরদার করা হবে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
২৫ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৩৫ মিনিট আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৪০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে