
উপমহাদেশের খ্যাতিমান সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সমাধিস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর টমছমব্রিজ-সংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি এই বরেণ্য সংগীতজ্ঞের কবর জিয়ারত করেন এবং এর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক সমাধিসৌধের চলমান সংস্কার কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় কবরটি দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পেয়ে তিনি গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশের গর্ব এই শিল্পীর স্মৃতি সংরক্ষণে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত সময়ের মধ্যে কবরটি যথাযথ মর্যাদা বজায় রেখে সংস্কার ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সমাধিস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টাউন হলের সদস্যসচিব মো. সাজ্জাদুল কবীর, চলচ্চিত্র মঞ্চের পরিচালক খায়রুল আনাম রায়হান, কুমিল্লা বাঁচাও মঞ্চের মহানগর শাখার সদস্যসচিব নাসির উদ্দিন, ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
উল্লেখ্য, ‘স্বাধীনতা পদক’ ও ‘তমঘা-ই-ইমতিয়াজ’প্রাপ্ত প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁ ১৯৬৭ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁকে কুমিল্লার টমছমব্রিজ কবরস্থানে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকেরা তাঁর কবরটি সংরক্ষণ ও উন্নয়নের দাবি জানিয়ে আসছেন। সর্বশেষ এই পরিদর্শনকে কেন্দ্র করে কবর সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
২ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
২ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে