
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্ট্যান্ড পার্ক রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের শৌচাগার থেকে কুলছুমা আকতার (২৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে হোটেলটির ৩০২ নম্বর কক্ষের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুলছুমার বাড়ি জেলার ঈদগাঁও উপজেলার ভাদিতলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, কুলছুমাকে জবাই করে হত্যা করা হয়েছে। হোটেলের কক্ষে তাঁর আড়াই বছর বয়সী শিশুও ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের বরাতে তিনি জানান, পারিবারিক কলহের কারণে স্বামী মো. হারুণের সঙ্গে কুলছুমার বনিবনা ছিল না। এ কারণে কুলছুমা তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন।
গতকাল ওই মামলার শুনানির দিন ছিল। মামলায় হাজিরা দিতে কুলছুমা ঈদগাঁও থেকে কক্সবাজারে এসে ওই হোটেলে উঠেছিলেন। রাতে হোটেলের কক্ষের শৌচাগার থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে কুলছুমা হোটেলে আসেন। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ৩০২ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে রাতে শৌচাগারে কুলছুমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, স্বামী পরিচয়ে কুলছুমার সঙ্গে থাকা ব্যক্তি কৌশলে হোটেল থেকে পালিয়ে গেছেন। হোটেলে ওই ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছিল আরফান নামে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলটির দুই কর্মচারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিকেলে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাদে খেলাধুলা করছিল। মাদ্রাসা ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলাধুলার একপর্যায়ে বিকট শব্দ হয় এবং নিচে থাকায় গ্যাস রাইজারে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ছাদে থাকা লাঠিসদৃশ্য বস্তু দিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শ...
১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আটটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ভৈরব বাজার ও নদীঘাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৬ মিনিট আগে
৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দলীয়করণ করতে ওইসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রাকসু প্রতিনিধিরা।
১২ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলের জামিনের জন্য তাঁকে বিএনপির কর্মী উল্লেখ করে প্রত্যয়নপত্র দিয়েছেন বিএনপি ও তাঁতী দলের স্থানীয় নেতারা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন নেতা প্রত্যয়নপত্র দেওয়াকে ভুল বলে তা প্রত্যাহারের কথা জানিয়েছেন।
১৪ মিনিট আগে