
বগুড়ার সদরের মাটিডালী-পীরগাছা সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা সোহা (১৪) নিহত হয়েছে। এ ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
অরূপ রতন বলেন, আজ বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। বিকেল সোয়া ৫টার দিকে পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়। স্থানীয় লোকজনের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাগর উপকূলেই জন্ম ও বেড়ে ওঠা জাফর আলমের। বয়স ৫৫ বছর ছুঁই ছুঁই। বাপ-দাদার পথ অনুসরণ করে ৩৫ বছর ধরে জড়িয়ে আছেন জেলে পেশায়। অন্য কোনো পেশা তাঁর তেমন আয়ত্তে নেই। দীর্ঘ অভিজ্ঞতার পর প্রায় এক যুগ আগে ছোট আকারের একটি নৌকার মাঝির দায়িত্ব নেন। সাগরের আবহাওয়া সম্পর্কেও তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
৯ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক...
২৯ মিনিট আগে
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকাণ্ডে মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনেরা। নিজেদের নিরাপত্তা, আসামিদের গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
৩২ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে