
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নাছির উদ্দিনের বাড়ি প্লাবিত হয়। শনিবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে মুশফিক বাড়ির উঠোনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর বাড়ির উঠোনে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা মো. ইব্রাহিম বলেন, ‘মুশফিক কীভাবে বাড়ি থেকে বের হয়ে উঠানের বন্যার পানিতে চলে গেল, তা বুঝতে পারছি না। সে আমাদের পরিবারের সবার খুব আদরের ছিল। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন একটি গলিতে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরিটি ২৩ মিনিট পর পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। বিষয়টি নিয়ে ফেরি যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাঁদের জানানো হয়...
৩ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদিঘি ভূমি অফিসের পাশে ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
মাগুরার এক সংসদ সদস্যের ডিও লেটারের (আধা-সরকারি পত্র) ভিত্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গত ২৫ জুন জেলার দুটি সংসদীয় আসনের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেড় কোটি টাকা করে মোট ৯ কোটি টাকা বরাদ্দ দেয়।
২১ মিনিট আগে