
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধ মজুত ও বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। আজ রোববার পরিচালিত অভিযানে ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা ও কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম একটি অভিযানে নেতৃত্ব দেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি পৃথক আরও একটি অভিযান চালান।
ইউএনও তামারা তাসবিহা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজকে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সঙ্গে প্রতিষ্ঠানটির মজুত থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারে ব্যবসায়ী আবদুল মান্নানের গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। রোববার সন্ধ্যায় গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে...
৪২ মিনিট আগে
যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে ইসকনের আট সদস্যের নামে মামলা হয়েছে। আজ রোববার নিহত শিপ্রার ভাই সদর উপজেলার চাঁচড়া রাজবাড়ি এলাকার পাপন কুমার ঘোষ এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, প্রতিবেদনসহ আদালতে জমা দেওয়ার
৪৪ মিনিট আগে
এক সময় জমিদারের এজলাসে বসত বিচার, মন্দিরে বাজত শঙ্খ, আর নদীর ঘাটে ছিল মানুষের আনাগোনা। ছিল অতিথিশালা, পুকুর, সারিবদ্ধ নারিকেল গাছ ও কারুকার্যখচিত ভবন। সময়ের পরিক্রমায় সেই জমিদারবাড়ির এখন করুণ দশা। আগাছা আর ঝোপঝাড়ে ঢেকে গেছে প্রাসাদ চত্বর, ভেঙে পড়ছে পুরোনো ভবন, পরিত্যক্ত মন্দিরে ঢোকারও উপায় নেই...
১ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন—মো. জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো. সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো. তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার...
১ ঘণ্টা আগে