
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মোবারেক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা-প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। যার প্রতিটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা করা যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকা'কে জানান, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সাহসী পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
আরও খবর পড়ুন:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম-খুন ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানিতে কারাগার থেকে ভার্চুয়ালি হাজির হয়েছেন বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্
২০ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবন থেকে বের করে হাসপাতালে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা শর্ত দিয়েছেন, তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।
২৭ মিনিট আগে
নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে