পিরোজপুর
পিরোজপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা নদী-খালবেষ্টিত প্রাকৃতিক পরিবেশ, কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া পিরোজপুর সদর, নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নেছারাবাদ ও ইন্দুরকানী উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫
পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন জখম হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

কচুরিপানা ও ময়লায় ভরাট পিরোজপুরের ভারানি খাল পরিষ্কার
পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন খালটির কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে নাপিতখালী সেতুর নির্মাণকাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ২২ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন সেতুটির জন্য শুধু খাল শাসন বা পাইলিং করেই আর কোনো কাজ এগোয়নি। এরই মধ্যে নির্ধারিত ১৭ মাসের মেয়াদের ৯ মাস পার হয়েছে। বাকি রয়েছে আট মাস। অথচ সেতুর মূল কাজই শুরু হয়নি।

পাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুর
পিরোজপুরের নেছারাবাদে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নাপিতখালী সেতুর কাজ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। প্রায় এক বছর আগে নির্মাণকাজ শুরু হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। ১৭ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেতুটি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।












