
ঝালকাঠি সদর উপজেলার একটি তালগাছ কেটে ফেলে বাবুই পাখিদের ডিম, ছানা ও বাসা ধ্বংস করার ঘটনায় আজ রোববার তিনজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামের মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা দুটি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, সরকারি গাছ কাটার অভিযোগে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা হয়েছে। এ ছাড়া, ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’-এর আওতায় ঝালকাঠি সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. আরিফুর রহমান বাদী হয়ে আদালতে আরেকটি পৃথক মামলা করেছেন।
গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে বাবু পাখিদের দীর্ঘদিনের আবাসস্থল একটি তালগাছ কেটে ফেলা হয়। ধ্বংস করা হয়, গাছটিতে বাবুই পাখিদের বাসা, ডিম ও ছানা। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাবুই পাখি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সংরক্ষিত পাখি, যার নিপুণভাবে গড়া বাসা বাংলার গ্রামাঞ্চলে এক অনন্য নান্দনিক সৌন্দর্য যুক্ত করে। তালগাছ কেটে এই পাখিদের আবাসস্থল ধ্বংসের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও পরিবেশের জন্য হুমকি বলে মন্তব্য করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।
এ বিষয়ে ফরেস্টার মো. আরিফুর রহমান বলেন, ‘বাবুই পাখি বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি সুরক্ষিত প্রজাতি। এ ঘটনায় আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিচ্ছি।’ ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন ও ফৌজদারি দণ্ডবিধির আওতায় দুটি মামলা হয়েছে। পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসন শূন্য সহনশীলতা নীতিতে রয়েছে।

শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের
৪ মিনিট আগে
মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে