
নরসিংদী সদরে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব সরকার (৩২), করিমপুর এলাকার মান্নান মিয়ার ছেলে সুমন প্রধান (৩৬) এবং আফজু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার করিমপুর কবরস্থান থেকে নদীর পাড় পর্যন্ত প্রায় ৪২০ মিটার ড্রেন নির্মাণকাজ চলছে। কাজ শুরুর পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন আসামিরা। ১ আগস্ট বিকেলে নির্মাণকাজ চলাকালে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা মো. হারেস মিয়া চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল।

টাঙ্গাইলের সখীপুরে লাভলী বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২ মিনিট আগে
ক্ষমতা নিয়ে দম্ভ না করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ‘যারা খুব বড়াই করত—অমুকের (শেখের) বেটি পালায় না, কিন্তু দেখা গেল, চুপচাপ পালিয়ে গেল। তাই ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই। বড়াই করলে তার পতন কেমন হয়, ২০২৪ সালের ৩৬-এ জুলাই মানুষ তা দেখেছে। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ।’
৩ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)...
১৬ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য ও সমতার চেতনা। এখানে সবাই সমান ছিল এবং একে অপরের পাশে দাঁড়িয়েছিল। এই আত্মত্যাগ, সাহস ও ঐক্যের ফলেই নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মোচিত হয়েছে।
২৬ মিনিট আগে