
পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল মায়ের শেষ বিদায়ে শামিল হতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া হবে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে রাসেলের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মা নুরজাহান রেখা মারা যান। দুপুরে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করে মায়ের শেষ বিদায়ে শামিল হতে কান্নায় ভেঙে পড়েন রাসেল।
রাসেলের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানান, গত বুধবার জামিন হলেও আজ নতুন একটি মামলায় রাসেলকে শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। পরে মায়ের জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। পুলিশি হেফাজতে মায়ের জানাজা ও দাফন শেষে আবার কারাগারে ফিরবেন রাসেল।
প্রসঙ্গত, গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করে আবেদন করলে গত বুধবার পাবনা জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আফতাবুজ্জামান তাঁর জামিন মঞ্জুর করেন। তবে মুক্তির আদেশ জেলা কারাগারে পৌঁছালেও তাঁকে মুক্ত করা হয়নি।
আজ রাসেলকে আদালতে হাজির করে চাটমোহর থানায় সম্প্রতি দায়ের হওয়া একটি মামলায় শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। এ সময় নিজের মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগবঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েন তিনি। একপর্যায়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন।

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
১২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা-বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে একটি সোনালি হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আমরইলছড়া চা-বাগানে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে চা-বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে প্রতিষ্ঠানটির...
১৪ মিনিট আগে
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী
১৬ মিনিট আগে