Ajker Patrika

পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, রেস্তোরাঁর মালিককে জরিমানা

ফেনী প্রতিনিধি
পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, রেস্তোরাঁর মালিককে জরিমানা
পোকা ধরা বেগুন। ছবি: সংগৃহীত

ফেনীতে খাবার অনুপযুক্ত পোড়া তেল দিয়ে ইফতারসামগ্রী তৈরি, বাসি খাবার পুনরায় ভেজে পরিবেশন ও পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ইফতার বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তমিজিয়া জামে মসজিদ এলাকায় খোলা অবস্থায় ইফতারসামগ্রী প্রদর্শন, খাবার অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করায় মেসার্স মিম বিরিয়ানি হাউসকে সতর্ক করে সাত হাজার টাকা জরিমানা ও মানহীন পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। একই সময় পোস্ট অফিস রোড এলাকায় মেসার্স স্বাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্তোরাঁকে বেগুনি তৈরিতে পোকাযুক্ত বেগুন ব্যবহার, মানহীন লবণ ও বাসি খাবার পুনরায় ভেজে পরিবেশন করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপরাধের সঙ্গে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন অংশগ্রহণ করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, খোলা অবস্থায়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

অভিজ্ঞতা ছাড়াই ইবনে সিনায় চাকরি, এইচএসসি পাসে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত