
রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসা দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় এবং সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাটে ব্যাপক জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু হাটে আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির উত্তরা বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে সড়ক দখলমুক্ত করে। পরে মেট্রোরেল স্টেশনের নিচে রাখা পশু সরিয়ে দিয়ে ডাইভারশন চালু করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সড়কে পশুর হাট বসানো বা পশু রাখাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
৪ মিনিট আগে
নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
১০ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের
১৬ মিনিট আগে