
কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকায় পাচারের সময় একটি জাহাজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ভৈরব বাজারের লঞ্চ টার্মিনাল ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি চক্র উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া এলাকার ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল। পরে জাহাজে ২০ হাজার ঘনফুট মাটি বোঝাই করে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল।
খবর পেয়ে বিআইডব্লিউটিএ-এর একটি দল নিয়ে মেঘনা নদীতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। অভিযানে মাটিবোঝাই ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)—(এম ০১-৪৫০৩)’ জাহাজটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় জাহাজটি জব্দ করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
৫ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
১১ মিনিট আগে
অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের...
১৭ মিনিট আগে
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমা
২৩ মিনিট আগে