
টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সব ইউনিট একযোগে চালু রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৭ দিন ধরে কাপ্তাই লেকে পানির লেভেল দ্রুত বাড়ছে। ফলে আজ সকাল ৯টা পর্যন্ত ৫টি ইউনিট থেকে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
কপাবিকের তথ্য অনুযায়ী, ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
শুষ্ক মৌসুমে বিগত জুন মাস পর্যন্ত ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির ৫টি ইউনিট একযোগে চালু করা হয়। সেদিন ৫টি ইউনিট থেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
কপাবিকের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯০.৩১ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানি থাকার কথা ৮৫.৪৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)।
কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্রের মধ্যেও কক্সবাজার সমুদ্রসৈকতে কমেনি পর্যটকদের উচ্ছ্বাস। বৈরী আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটক সৈকতে ভিড় করেছেন। তবে উত্তাল সাগরে গোসলে না নামতে বারবার সতর্ক করছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।
৩ মিনিট আগে
বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন ৪০ থেকে ৫০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেশি ঝালকাঠী, বরগুনা ও পিরোজপুরে। মশক নিধনে নগরে ৫টি টিম কাজ করছে বলে জানিয়েছে বিসিসি।
৮ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে জীবা আমিনা খান বলেন, ‘দুগ্ধ খামারিদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
৩৩ মিনিট আগে
মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন আসামি হাসিনা বেগম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে