
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ছিনতাইকারী ১৪ বছরের বালক রেজোয়ান হোসেনের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়েছে। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়ে রেজোয়ান। তার কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সৈয়দপুর উপজেলা প্রশাসনের।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি রেজোয়ানকে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান দেওয়ার পাশাপাশি তার পড়াশোনার খরচ ও পরিবারের জন্য এককালীন আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
রেজোয়ান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দূরাকুটি গ্রামের উত্তরপাড়ার আব্দুস সোবহানের ছেলে। অসুস্থ ভ্যানচালক বাবার পাশাপাশি দুই-তিন বছর ধরে ভ্যান চালিয়ে পরিবারের জীবিকার হাল ধরে রেখেছে সে।
প্রতিবেশী মাহবুবার রহমান জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসায় মালামাল নিয়ে যাওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। পরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চেকপোস্ট এলাকায় পৌঁছে তাঁরা রেজোয়ানকে রাস্তার অপর পাশের একটি দোকান থেকে পান আনতে পাঠান।
রেজোয়ান পান নিয়ে ফিরে এসে দেখেন, যাত্রীবেশী ওই দুই ব্যক্তি ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও ভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে রেজোয়ান কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার দৃশ্য ও ভ্যান ছিনতাইয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা আজকের পত্রিকাকে বলেন, রেজোয়ান যাতে আবার স্বাবলম্বী হতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হবে। ভ্যানটি তৈরির কাজ প্রায় শেষ। আগামী সোমবার সেটি রেজোয়ানের হাতে তুলে দেওয়া হবে।
ইউএনও আরও বলেন, রেজোয়ানের পড়াশোনার খরচের পাশাপাশি তার পরিবারের অন্যান্য সমস্যার সমাধানেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
এদিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইয়ের ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে...
২ মিনিট আগে
বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল-সংলগ্ন বেদখল হয়ে যাওয়া ৬৯ শতাংশ সরকারি খাস জমিতে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন। আজ শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার ছিলেন।
২ মিনিট আগে
একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক।
১১ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে অস্ত্রসহ দুই ডাকাত আটক করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল,১টি রামদা,২টি বোরকা,১টি টি-শার্ট,১টি লুঙ্গি আটক উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
১৬ মিনিট আগে