
যশোরে হাসপাতালে সিজার করাতে এসে এক নবজাতকের মৃত্যু হয়েছে। চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের অসাবধানতায় অপারেশনের সময় মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিজারের আগে অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন মৃত নবজাতকের বাবা সাগর হাসান। প্রথম সন্তানের মৃত্যুতে তাঁর পরিবারের আনন্দ ম্লান হয়ে গেছে বলেও জানান তিনি।
জানা গেছে, আজ ভোরে সদর উপজেলার রায়মানিক কচুয়া গ্রামের সাগর হাসানের স্ত্রী তাসমিরার প্রসব বেদনা শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. আয়েশা আক্তার প্রসূতির অপারেশন শুরু করেন। অপারেশন শেষে নবজাতকের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়। তখন স্বজনেরা নবজাতককে দেখতে চাইলেও সুযোগ দেওয়া হয়নি। তিন ঘণ্টা পর নার্সরা জানান, মৃত শিশুর জন্ম হয়েছে। স্বজনেরা নবজাতককে কোলে নিয়ে দেখতে পান, তার মাথায়, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেলা হয়েছে।
নবজাতককে কোলে নিয়ে বিচার চাইতে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে ছুটে যাচ্ছিলেন প্রসূতি তাসমিরার বোন রহিমা খাতুন। তিনি বলেন, ‘পাঁচ দিন আগেও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় বাচ্চা ও মা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ সিজারের পর দেখি নবজাতকের মাথাসহ বিভিন্ন স্থানে কাটা। এমনকি মৃত্যুর পরেও নবজাতকটিকে নিয়ে চিকিৎসকেরা ছেলেখেলা করেছেন।’
কান্নাজড়িত কণ্ঠে নবজাতকের বাবা সাগর হাসান বলেন, ‘চিকিৎসকেরা সিজারের পর মাথা কাটা বাচ্চা আমাদের হাতে তুলে দিয়েছেন। লেবার ওয়ার্ডে আমার স্ত্রী ভর্তি। তাঁকে এখনো এসবের কিছু জানানো হয়নি। তাঁকে বলেছি, তোমার ছেলে হয়েছে। কিছুটা অসুস্থ, চিকিৎসা চলছে। এটা আমাদের প্রথম সন্তান। ছেলে হবে বলে আনন্দের বন্যা বইছিল দুই পরিবারে। এখন সবাইকে কি বলে বোঝাব?’
এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সাগর হাসান। তাঁর দাবি, চিকিৎসকের সুষ্ঠু বিচার হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী বলেন, ‘নবজাতকের শরীরে যেসব ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে তা সিজারে কেটে ফেলার নয়। ধারণা করছি, সিজারের আগেই অন্য কোনো কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। তবু স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে