
বাংলাদেশের পণ্যমান, খাদ্যনিরাপত্তা ও গুণগতমান নিশ্চিতকরণে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি। প্রথমবারের মতো বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে কোনো ল্যাবরেটরি হিসেবে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে চট্টগ্রামের রসায়ন ল্যাব।
আজ রোববার শিল্প মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের কাছে এ অ্যাক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই ঢাকার পরিচালক (রসায়ন) খলিলুর রহমান, বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (মেট) ও অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদ, উপপরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার ইব্রাহিম খলিল এবং সহকারী পরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার ড. খোরশেদ আলম।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি আমদানি করা ও দেশীয় খাদ্যপণ্যের গুণগতমান নিশ্চিত করতে ভোজ্যতেলের ভিটামিন-এ, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসজাতীয় পণ্যের ব্রিক্স প্যারামিটারে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সনদ অর্জনের ফলে এসব পণ্যের পরীক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন করার সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে বিএসটিআইয়ের পরীক্ষণ প্রতিবেদন আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি বিএসটিআই চট্টগ্রাম অফিস নতুন দশতলা ভবনে স্থানান্তরিত হওয়ায় পরীক্ষণ ও সেবা কার্যক্রমের পরিধি বাড়ছে। নতুন পণ্য ও পরীক্ষণ প্যারামিটার যুক্ত হওয়ায় চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা অধিকাংশ পণ্যের পরীক্ষণ সুবিধা চালু হয়েছে।
বর্তমানে বিএসটিআই চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরিতে অত্যাধুনিক এএএস, এইচপিএলসি, জিসি-এমএসএমএস, আইসিপি-এমএস ও এলসি-এমএসসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। এ ছাড়া পেট্রোলিয়াম পণ্য পরীক্ষণের জন্য ভিসকোমিটার, ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার, পোর পয়েন্ট টেস্টার ও ডেনসিটিমিটারসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে
নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২৫ মিনিট আগে
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ
৩০ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে