
কক্সবাজারের উখিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে দুটি বিশালাকৃতির বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হলদিয়াপালং বিটের ক্লাসাপাড়া এলাকার এক বাড়ি থেকে একটি এবং আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। পরে অজগর দুটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগের উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি অজগরই বার্মিজ প্রজাতির। এগুলোর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি।
বন বিভাগের এই কর্মকর্তা বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে অজগর দুটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে এসে থাকতে পারে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অজগর দুটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
এ ধরনের প্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেন মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি বলেন, বন বিভাগের সদস্যরা নিরাপদে প্রাণীগুলো উদ্ধার করে তাদের স্বাভাবিক আবাসস্থলে অবমুক্ত করার উদ্যোগ নেবেন।

টানা চার দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অন্তত ১২ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। ১৮ ইউনিয়নের মধ্যে ১৪টির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চিরিংগা সেতু পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচে ছিল।
১২ মিনিট আগে
লঘুচাপজনিত অতিবৃষ্টিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস। একই সঙ্গে যেসব বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতেও আশ্রয়কে
১৬ মিনিট আগে
আহ্বায়ক হিসেবে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্যসচিব হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ দায়িত্ব পেয়েছেন।
২২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন...
২৭ মিনিট আগে