চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানা-পুলিশ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপুর নোয়াবাড়ি বাসিন্দা রাসেল আলম (২০) এবং কালীয়াপাড়া এলাকার বাসিন্দা পারভেজুর রহমান পাটোয়ারী (২৪)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। তিনি বলেন, ‘আটকের পর তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদক সেবনের দায়ে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর বিকেলে আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
০১ জানুয়ারি ১৯৭০
শীতকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে শুরু হয়েছে জমি প্রস্তুত ও পেঁয়াজ রোপণের কাজ। বীজের দাম কিছুটা কম থাকায় স্বস্তি ফিরলেও সার পেতে ভোগান্তির অভিযোগ করেছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী সার সরবরাহে কোনো সংকট নেই..
৬ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, অবিলম্বে গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে অবজ্ঞা করে কোনো সরকার দীর্ঘমেয়াদে জনসমর্থন ধরে রাখতে পারে না। গণ
১৩ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর মৌলভীপাড়ার গোলাম মোস্তফার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে