
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম (৪৭), তাঁর স্ত্রী মাহবুবা খাতুন (৪২) এবং অভিযুক্ত উপজেলা জিয়া পরিষদের নেতা আতিয়ার রহমান সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াইড গ্রামে ফসলি জমি খুঁড়ে বালু উত্তোলন ও তা ট্রাক্টরে বহনের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গ্রামবাসীর পক্ষে এর প্রতিবাদ জানান বিএনপি নেতা আলমগীর হোসেন। বিষয়টি নিয়ে পুলিশ ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপ চাওয়া হয়। আজ শনিবার বিকেলে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াতের উপস্থিতিতে বৈঠকের দিন ধার্য ছিল।
আলমগীর হোসেনের অভিযোগ, শুক্রবার রাতে বৈঠকের বার্তা গ্রামবাসীকে জানাতে বের হলে প্রতিপক্ষ আতিয়ার রহমান তাঁর ওপর হামলা চালান ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাঁকে বাঁচাতে এলে তাঁর স্ত্রী মাহবুবা খাতুনও ছুরিকাঘাতে আহত হন। আতিয়ার রহমানের ছত্রছায়াতেই অনিয়ম করে বালু উত্তোলন করা হচ্ছিল।
তবে অভিযোগ অস্বীকার করে জিয়া পরিষদ নেতা আতিয়ার রহমান বলেন, ‘আমি বালু উত্তোলনের সঙ্গে যুক্ত নই। আলমগীর হোসেন এলাকায় মাদক কারবারে জড়িত। আমরা এর প্রতিবাদ করায় তিনি শুক্রবার রাতে আমার ওপর হামলা চালান এবং আঘাত করেন।’
আজ শনিবার সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি ওয়ার্ডে আলমগীর হোসেন ও আতিয়ার রহমান ভর্তি রয়েছেন। আলমগীরের মাথায় ব্যান্ডেজ এবং আতিয়ারের বাঁ হাতে ব্যান্ডেজ রয়েছে।
সমঝোতা বৈঠকের বিষয়ে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম জানান, বালু তোলা নিয়ে বিরোধ মেটাতে আজ তাঁদের বসার কথা ছিল, কিন্তু তার আগেই রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
১১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা-বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে একটি সোনালি হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আমরইলছড়া চা-বাগানে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে চা-বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে প্রতিষ্ঠানটির...
১৩ মিনিট আগে
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী
১৪ মিনিট আগে
ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
২২ মিনিট আগে