
গাজীপুরের শ্রীপুরে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক পোশাককর্মী। ভুক্তভোগীর দাবি, গত ২৯ আগস্ট তাঁকে ধর্ষণের পর হুমকি দেওয়া হয়। চলতি মাসের ৯ তারিখ থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো আপসের প্রস্তাব দেওয়া হয়। পরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও সমাধান পাননি বলে অভিযোগ তাঁর। তদন্ত কর্মকর্তা অবশ্য বলেছেন, ভুক্তভোগী নিজেই আপসের কথা বলেছেন।
ভুক্তভোগী (৪৪) জামালপুর জেলার বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন।
অভিযুক্ত আব্দুর রশিদ (৫০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
অভিযোগে ভুক্তভোগী নারী বলেন, গত ২৯ আগস্ট রাতে বাড়ির মালিক কৌশলে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খুললে তাঁকে প্রাণনাশের হুমকিও দেন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, বিচার চেয়ে চলতি মাসের ৯ তারিখ শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। তদন্ত কর্মকর্তার পরামর্শে অভিযোগপত্র কয়েক দফা পরিবর্তন করা হলেও মামলা নেওয়া হয়নি বলে তাঁর দাবি।
ভুক্তভোগী নারী আরও বলেন, থানায় ৯ দফা গিয়েও মামলা হয়নি। অভিযোগের তদন্ত কর্মকর্তা দিনের পর দিন ঘুরিয়ে সময়ক্ষেপণ করছেন। এমনকি গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিষয়টি জানালে মামলা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে কোনো মামলা হয়নি।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ‘সর্বশেষ পুলিশ আপসের প্রস্তাব দেয়। আমাকে টাকা দিয়ে আপস করার পরামর্শ দেয়। এই বলে ভয়ভীতি দেখায় যে, ‘‘ওরা বড়লোক মানুষ, ক্ষতি করবে। আপস হওয়াটাই ভালো।’’’
অভিযোগের তদন্ত কর্মকর্তা রাখাল চন্দ্র দেবনাথ বলেন, ‘গত ২৯ আগস্ট রাতে নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। চলতি মাসের ৯ তারিখ তিনি থানায় অভিযোগ দেন। আমি এক দফা তাঁর বাড়িতে গিয়ে বিষয়টি তদন্ত করি। কিন্তু নারী নিজেই আপসের কথা বলেন।’
রাখাল চন্দ্র দেবনাথ আরও বলেন, ‘আমি তাঁকে পরামর্শ দিই, আসামিকে আটকের পর মামলা করার জন্য। কিন্তু ভুক্তভোগী নারীর কোনো সহযোগিতা পাইনি। অভিযুক্তের সঙ্গে আপস-মীমাংসা করতে না পেরে ভুক্তভোগী নারী পুনরায় মামলা করতে এসেছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার তেমন জানা নেই। একটি অভিযোগ আছে, রাখাল দেখছেন। ধর্ষণের বেশ কিছুদিন পরে তিনি এসেছেন। আবার আপস করে দেওয়ার কথাও বলেছেন। পুলিশ তো আপস করতে পারে না।’
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী নারী মামলা করতে চাইলে অবশ্যই মামলা হবে। কী কারণে মামলা হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।

উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলটি অনুষ্ঠিত হয়।
৩ মিনিট আগে
গত ৯ মাসে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকার চোরাই মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন। সরাইল (উত্তর-পূর্ব) রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
৮ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান নতুন এই তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল।
১০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা
১১ মিনিট আগে