
কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন-সংলগ্ন বঙ্গোপসাগরে এক মাঝির জালে ধরা পড়েছে ৪২৪টি নাগু মাছ। মাছগুলোর ওজন প্রায় ৪ হাজার ৫০০ কেজি বা ১১২ মণ। এসব মাছ ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
ট্রলারের মালিক সালেহ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর মালিকানাধীন ট্রলারটি গত ২৭ জানুয়ারি সকাল ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌকাঘাট থেকে ২২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। গতকাল (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে ট্রলারের মাঝি রহমত উল্লাহ ফোনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ার খবর দেন। পরে রাত ৮টার দিকে মাছভর্তি ট্রলারটি কায়ুকখালী নৌকাঘাট এলাকার একটি ফিশারিতে এসে নোঙর করে। সেখানেই মাছগুলো সংরক্ষণ করা হয়।
সালেহ আহমদ আরও জানান, পরে ব্যবসায়ীরা প্রতি কেজি ৪৫০ টাকা দরে মোট ২০ লাখ ২৫ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।
ট্রলারের মাঝি রহমত উল্লাহ বলেন, ‘সাগরে একটি বিশাল মাছের ঝাঁক দেখে দ্রুত সেখানে জাল ফেলি। অল্প সময়েই বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়ে। এতে আমরা সবাই খুব খুশি।’
মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান, মাছগুলো টেকনাফের বাজারে পাইকারি ও খুচরা বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি মাছ ৪৮০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব মাছ চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে। তিনি জানান, প্রতিটি মাছের ওজন ৮ থেকে ২০ কেজি পর্যন্ত। ঢাকায় এসব মাছ ‘গোপা মাছ’ নামে পরিচিত।
এদিকে জেলেদের জালে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়ার খবরে ফিশারিতে মানুষ ভিড় করছেন। স্বাদে সুস্বাদু হওয়ায় ক্রেতাদের আগ্রহও দেখা যাচ্ছে।

মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট লিখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করে পুলিশ।
২০ মিনিট আগে
রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে গতকাল শনিবার আট ঘণ্টা অচল ছিল চট্টগ্রাম বন্দর। কর্মবিরতির কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানির পণ্যবাহী কনটেইনার ওঠানামা বন্ধ ছিল।
৯ ঘণ্টা আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বন্দর সংশ্লিষ্ট অন্তত পাঁচ এলাকায় অস্ত্রশস্ত্র বহনসহ সব ধরণের মিছিল সমাবেশের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে নগর পুলিশ। বন্দর বিদেশিদের দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের মুখে নতুন করে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। তবে এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না আসন্ন নির্
১০ ঘণ্টা আগে