গার্ডিয়ানের খবর

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। সেটাই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ভারতের জন্য। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তই এখন ভারতের অলিম্পিক আয়োজনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে–এমনটাই জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। উল্টো ভারতে খেলতে বিসিবির সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির কথায় নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিষয়টি তাই তার শুধু ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি। ক্রিকেট মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার কূটনীতির আঙিনায় প্রভাব ফেলছে ভারত-বাংলাদেশ সম্পর্ক।
২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ভারত। তবে গার্ডিয়ানের দাবি, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া তাদের এই দৌড় থামিয়ে দিতে পারে অনেকটাই। রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বরাবরই বেশ কড়া অবস্থানে থাকে। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভারতের অলিম্পিক আয়োজনের সুযোগ এখন অনিশ্চিত করে তুলল।
গার্ডিয়ানের দাবি, অলিম্পিক আয়োজন করতে চাইলে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে হবে। না হলে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ক্রীড়া আসর আয়োজন করতে পারবে না দেশটি।
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে অলিম্পিক কমিটির সরাসরি সম্পৃক্ততা নতুন কিছু নয়। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেটি অলিম্পিক কমিটিকে অবহিত করাও তাঁর কাছে কঠিন কিছু নয়। ২০২৪ প্যারিস অলিম্পিকের মশাল প্রজ্বলন করেছেন ইউনুস। সেখানে সামাজিক ব্যবসা ছড়িয়ে দিয়েছেন ইউনুস। দীর্ঘ বিরতির পর ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনার প্রভাব ২০২৮ অলিম্পিকে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে