
ইতালি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে বন্দীদের জন্য একটি ‘সেক্স রুম’ চালু করেছে। যেখানে বন্দীরা তাঁদের সঙ্গীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারবেন।
এই কক্ষ মূলত সেই বন্দীদের জন্য নির্ধারিত, যাঁরা কারাগারে আসা তাঁদের সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে চান। এর মাধ্যমে বন্দীদের ‘ঘনিষ্ঠ সাক্ষাতের’ অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
একসময় কারাগারগুলোতে এ ধরনের ‘দাম্পত্য সাক্ষাৎ’ (conjugal visits) বেশ প্রচলিত ছিল। তবে নিরাপত্তাজনিত উদ্বেগ এবং বাজেট সীমাবদ্ধতার কারণে ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায়। আধুনিক কারাগারগুলোতে সাধারণত পারিবারিক সাক্ষাৎকে অগ্রাধিকার দেওয়া হয়, যৌন বা ঘনিষ্ঠ সাক্ষাৎকে নয়।
তবে ইউরোপের বিভিন্ন দেশে এখনো দাম্পত্য সাক্ষাৎ চালু রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস এবং সর্বশেষ ইতালিও রয়েছে।
ইতালিতে এই নতুন ‘সেক্স রুম’-এর প্রথম পরীক্ষামূলক ব্যবহার করা হয় গতকাল শুক্রবার। ওই দিন এক বন্দীকে তাঁর কারাগারে আসা সঙ্গীর সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য এই কক্ষে থাকার অনুমতি দেওয়া হয়।
ইতালির উমব্রিয়া অঞ্চলের বন্দী অধিকারবিষয়ক ওমবাডসম্যান জিউসেপ্পে কাফোরিও ইতালির সংবাদ সংস্থা আনসাকে (ANSA) বলেন, ‘আমরা বলতে পারি, একধরনের পরীক্ষা সফল হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও এমন সাক্ষাৎ হবে। আমরা খুশি; কারণ, সবকিছুই নির্বিঘ্নে হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষার জন্য সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা জরুরি।’
এই কক্ষ হয়তো শ্যাম্পেন আর গোলাপের পাপড়ি ছড়ানো কোনো হোটেল রুমের মতো রোমান্টিক নয়, তবে এতে একটি বিছানা ও একটি টয়লেট রয়েছে; যা অনেকের মতে ছাত্রাবাসের কক্ষের চেয়ে ভালো। (হাতকড়া দেওয়া হয় কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি!)
অনুমোদনপ্রাপ্ত বন্দীরা সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত এই কক্ষ ব্যবহার করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে দরজায় তালা দেওয়া যাবে না, যেন প্রয়োজনে কারারক্ষীরা প্রবেশ করতে পারেন।
ধারণা করা হচ্ছে, শুধু বিবাহিত বা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকা বন্দীরাই এই সুবিধা পাবেন, তা-ও আগেভাগে যোগ্য হিসেবে বিবেচিত হলে। তবে এই ‘সুবিধা’ পাওয়ার জন্য ঠিক কী কী শর্ত পূরণ করতে হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য বাইবেলের গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ লাখ সরকারি স্কুলশিক্ষার্থীকে এখন থেকে বাধ্যতামূলক বাইবেল পড়তে হবে। তবে এই পদক্ষেপের পর দেশটির চার্চ...
৩৭ মিনিট আগে
ইতালির রাজধানী রোমের পিনেতা সাচ্চেত্তি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ২৬ জুন (শুক্রবার) দিবাগত গভীর রাতে অরেলিও অঞ্চলের ভায়া মন্তিমিও সড়কের ৩৫ নম্বর ভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
৬ ঘণ্টা আগে