
গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায়। ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর একজন বাসযাত্রী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

নওগাঁর বনভূমি এখন দখল ও গাছখেকো চক্রের কবলে। দিনরাত নির্বিচারে গাছ কেটে উজাড় করা হচ্ছে সরকারি বনাঞ্চল, আর দখল হওয়া জমিতে গড়ে উঠছে বসতবাড়ি। ইতিমধ্যে কয়েক শ একর বনভূমি দখল হয়ে গেলেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। তাঁরা বলছেন, নিষেধাজ্ঞা মানতে চান। এ জন্য বিকল্প পেশার ব্যবস্থার পাশাপাশি সরকারের নগদ প্রণোদনা ও খাদ্যসহায়তা দেওয়া দরকার বলে জানান তাঁরা।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
৮ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথাসংলগ্ন সোহেল রানা মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
৮ ঘণ্টা আগে