
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জাল উদ্দিনের ছেলে মো. তাসিন মিয়া (১৭), দুলাল মিয়ার ছেলে নুরু মিয়া (১৭), লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার ছেলে প্রত্যয় (১৭), আনিস মিয়ার ছেলে জিসান (১৭), মগবুল হোসেনের ছেলে মোবারক হোসেন হিরা (১৭) এবং আবু বক্করের ছেলে ইকরাম হোসেন (১৭)।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ঢাকিপাড়া গ্রামের অ্যাডভোকেট আব্দুল খালেক দাদনের বসতঘরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করার লক্ষ্যে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নেতা-কর্মীরা পালিয়ে যাওয়ার সময় ছয়জন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।
পরে সেখান থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ছবিসংবলিত একটি ব্যানার উদ্ধার করে পুলিশ। ব্যানারে লেখা ছিল ‘শোক থেকেই শক্তি, শোকাবহ আগস্ট, বিক্ষোভ মিছিল, সৌজন্যে খালিদ হাসান তুষার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা’।
এ ঘটনায় নান্দাইল মডেল থানা-পুলিশ তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আটকদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১১ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৫ মিনিট আগে