
রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় রূপন চাকমা (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বপন চাকমা (২২) পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।
সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রূপন চাকমা পার্শ্ববর্তী কাপ্তাই ইউনিয়নের হরিণছড়ার বাজ্জেতুলি গ্রামের বাসিন্দা লক্ষ্মীধন চাকমার ছেলে। পড়াশোনার সুবিধার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু অশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকত।
আত্মসমর্পণকারী স্বপন চাকমা অশ্বিনী কুমার চাকমার প্রতিবেশী রিময় লাল চাকমার ছেলে। অশ্বিনী কুমার ও রিময় লাল দুজনই পেশায় জেলে ও কৃষক।
জীবতলী ইউনিয়নের হেডম্যান হিটলার দেওয়ান জানান, সোমবার বিকেলে অশ্বিনী কুমার ও তাঁর স্ত্রী এবং রিময় লাল ও তাঁর স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। তাঁরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় দুই বাড়িতে রূপন ও স্বপন ছিলেন।
এই সুযোগে স্বপন রূপনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ। পরে মরদেহটি রূপনের থাকার কক্ষের খাটের (চৌকি) নিচে লুকিয়ে রেখে স্বপন কাপ্তাই নৌবাহিনী ক্যাম্পসংলগ্ন পুলিশের কাপ্তাই সার্কেলের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন।
সেখানে পুলিশকে ঘটনার কথা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ও হেডম্যান ঘটনাস্থলে গিয়ে রূপনের মরদেহ উদ্ধার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’
স্বপন চাকমা মানসিক ভারসাম্যহীন কি না, তা এখনই বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘সে মূলত ছোট বাচ্চাদের সঙ্গে মেশে। তার একটি নৌকা ছিল। মাছ ধরে এবং বাজারে যায়। তবে বাবা-মায়ের সঙ্গে থাকে না। আলাদাভাবে রান্না করে খায়। তার কাছে ১০ হাজার টাকা পাওয়া গেছে। দুই দিন আগে সে মাছ ধরার নৌকাটি বিক্রি করে এবং কাপ্তাই বাজার থেকে একটি ছুরি কিনে আনে। ওই ছুরি দিয়েই রূপনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
হেডম্যান হিটলার দেওয়ান বলেন, স্বপন চাকমাকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন বলা যায় না। তিনি বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করেন, মাছ ধরেন, বাজারে যান এবং কেনাবেচা করেন। মোবাইল ফোনও ব্যবহার করেন। তবে মাঝেমধ্যে অসংলগ্ন কথাবার্তা বলেন। কোনো কারণে রূপনের ওপর ক্ষিপ্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম আরও বলেন, ‘স্বপন আমার কার্যালয়ে আসার পথে সেনাবাহিনী, আনসার বা নৌবাহিনীর সদস্যদের কাছেও যেতে পারত। কিন্তু সে তাদের কাছে না গিয়ে পুলিশের কাছে এসেছে। সে জানে এ ধরনের কাজ পুলিশ করে। তাই স্বপন চাকমা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন—এটা বলা যাচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কোনো বিষয়ে তার ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।’
তিনি জানান, মরদেহ উদ্ধার করে স্বপন চাকমাকে রাঙামাটি কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
১২ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
১৯ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
২৩ মিনিট আগে
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগে