
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের চাপায় মা ও ছেলে মারা গেছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছেলে। এই ঘটনায় গুরুতর আহত ছেলের খালাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর এতিমখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রামটলী গ্রামের গিরেন চন্দ্র সিংহের স্ত্রী সুধো বালা (৪৬) এবং তাঁর ছেলে মোটরসাইকেলচালক সারজেন চন্দ্র সিংহ। এই ঘটনায় গুরুতর আহত মেজানী রানী ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনোদ চন্দ্র সিংহের স্ত্রী। তিনি নিহত সুধো বালার বোন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মা ও খালাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন সারজেন চন্দ্র সিংহ। পথে লোলপুকুর এতিমখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা সুধো বালা মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় সারজেন ও তাঁর খালা মেজানী রানীকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রংপুর নিয়ে যাওয়ার পথেই মারা যান সারজেন।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরে পথেই ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে