
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়াইমারী গ্রামের আশরাফুল ইসলামের ফুফাতো ভাই গাগড়াখালী গ্রামের নাসিমের কাছে টাকা পাওনা ছিল। রোববার সন্ধ্যায় ওই টাকা চাওয়া এবং ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।
আহতদের মধ্যে আশরাফুল ইসলাম (২৮), মারুফ (১৬) ও আলামিন (২৮) গুরুতর আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপর পক্ষের সোহেল (৩৭), হাবিবুর রহমান হাবিল (৫২) ও টুটুল (৩২) স্থানীয় সসতা ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে ২৪৪ জন কিশোর ও তরুণকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
২৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
২ ঘণ্টা আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে