Ajker Patrika

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
আব্দুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

নিহত আব্দুল্লাহ আল নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে টানা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে নোমানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নিহত নোমানের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত