
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই ঘটনায় আনোয়ারা থানার পুলিশ স্থানীয় তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন বৈরাগ ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ভোটকেন্দ্রে বসানো দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনায় সন্দেহজনক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুনরায় একই স্থানে আরও দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘নতুন করে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন মাস বয়সী শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোররাতে চিলমারী ইউনিয়নের পল্টির মোড় এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
আনোয়ারায় ইয়াবাসহ সালাউদ্দীন সুমন নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩২ মিনিট আগে
পাবনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে