পাবনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) ও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্টহাউস এলাকা থেকে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেমি-অটোমেটিক সেলফ-লোডেড রাইফেল (এসএলআর), লোডেড ম্যাগাজিনসহ ৬৭টি তাজা কার্তুজ, একটি বিদেশি রাইফেলের ম্যাগাজিন ও কার্তুজ, একটি কাঠের বাঁটযুক্ত একনলা বন্দুক, একটি সচল ৯ এমএম পিস্তল ৬টি কার্তুজসহ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল ১০টি কার্তুজসহ এবং ৩১টি তাজা কার্তুজ জব্দ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেজিনুর রহমান, ডিবির ওসি রাশিদুল ইসলাম, ডিবি এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কয়েক দিন ধরে অনুসন্ধানের পর আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা পাবনায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার নেপথ্যে থাকা অন্যদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন মাস বয়সী শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোররাতে চিলমারী ইউনিয়নের পল্টির মোড় এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
আনোয়ারায় ইয়াবাসহ সালাউদ্দীন সুমন নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা এসব ককটেল গোপনে মজুত করে রাখতে পারে। উদ্ধার করা বোমাগুলো শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন।
১ ঘণ্টা আগে