
চীনের সহযোগিতায় রাজশাহীতে একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় রাজশাহীতে একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি একটি ডেন্টাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ১২তলা হাসপাতাল ভবনের অসমাপ্ত কাজ শেষ এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি নবীন চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে আস্থা ও ভালোবাসা অর্জনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সঙ্গে মানবিক ও অমায়িক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে। সৃষ্টিকর্তার নামে নেওয়া শপথ যেন কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতিফলন ঘটায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সভাপতি মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মো. ফয়সাল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল হক।
এর আগে এমবিবিএস ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।

‘বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের চেয়ে আন্তরিক প্রধানমন্ত্রী আর আসবেন না। এই সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবেন না। জুলাই অভ্যুত্থানের পর এই সময়ে যদি আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়নে ব্যর্থ হই, তাহলে শুধু আমরা নই, সবাই ক্ষতিগ্রস্ত হব।’
৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ছড়ায় ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও ও গফরগাঁওয়ের পার্শ্ববর্তী নান্দাইলের মহিষকুড়া এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলার বাগড়া এবং পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য
২৬ মিনিট আগে