খুলনা জেলা কারাগার-২ (পুরাতন) থেকে দেয়াল টপকে পালানো ইমন মাঝিকে (৩০) তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। পরে রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কারাগার থেকে পালিয়ে যাওয়া ও ফের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম।
জেল সুপার বলেন, পালিয়ে যাওয়ার পর ফের গ্রেপ্তার হওয়া ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে। কারাগার থেকে পালিয়ে তিনি তাঁর বাসায় যান। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে এক যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
১২ মিনিট আগে
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি পিচ সড়কের বেশ বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
২৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। স্বজনেরা টের পেয়ে দ্রুত মা ও শিশুসন্তানদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
২৮ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে এনসিপির জুলাই পদযাত্রার উদ্বোধনী সভায় হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের সমালোচনা করে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, বেকারত্ব ও দ্রব্যমূল্য নিয়ে বক্তব্য দেন। সভা চলাকালে সমর্থকদের মধ্যে হট্টগোল, পরে হাতাহাতি এবং অন্তত ৫টি মুঠোফোন চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে