Ajker Patrika

মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ, কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল দুই কিশোরী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৬
মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ, কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল দুই কিশোরী
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ বুধবার ভোরে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কাশিনগর এলাকার একটি মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং নির্ধারিত সময়ে বাড়িতেও ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন প্রযুক্তি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়।

তদন্তের একপর্যায়ে নিখোঁজ কিশোরীদের অবস্থান পর্যটন শহর কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার ডিবির সহায়তায় অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই কিশোরী জানিয়েছে—পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে গিয়েছিল। আইনানুগ কার্যক্রম শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত