
বিএনপি ক্ষমতায় গেলে ডিগ্রি পর্যন্ত ছেলে-মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। খালেদা জিয়া উপবৃত্তি দিয়েছিলেন। এবার তারেক জিয়া ক্ষমতায় এলে ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়েদের উপবৃত্তি দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর পোড়াবাড়ি, পনশাহি, মাসনিগাছা, চাঙ্গিনী গ্রামসহ ছয়টি পয়েন্টে নির্বাচনী পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সমালোচনা করে ড. এহছানুল হক মিলন বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। যারা বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি, তাদের কি কোনো অধিকার আছে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার?’
এ সময় উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহসভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সম্পাদক মাহবুব আলম ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
৪০ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীর শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় আবুল বাশার (৭০) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে মেয়ের জামাতা নাজমুল হোসেন হীরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে