ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও ও গফরগাঁওয়ের পার্শ্ববর্তী নান্দাইলের মহিষকুড়া এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলার বাগড়া এবং পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামে ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) এবং চর মহিষকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৯)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রাতুল মিয়া স্থানীয় একটি মৎস্য খামারে চাকরি করতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মৎস্য খামারে খাবার দিতে যান। এ সময় অসাবধানতাবশত খামারে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামের বাদল মিয়া সেচ পাম্পের বিদ্যুতের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিনের (২৬) সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। আজ শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তাঁর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জেলিনের মামা আবুল কালাম আজাদ।
১৭ মিনিট আগে
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নুর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশনসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
২০ মিনিট আগে
‘আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। একই সঙ্গে সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের কাজও দৃশ্যমানভাবে শুরু হবে। রেললাইনটি চালু হলে এ অঞ্চলে পর্যটননির্ভর অর্থনীতি সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
২৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের সভাপতি...
২৬ মিনিট আগে