লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আতিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকার হাবিবুর রহমান হবিয়ার ছেলে।
মামলার এজাহার ও আদালত জানান, ২০২১ সালে আতিকুলের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। বিয়ের পরে তাদের সংসারে এক মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। এতে অভিমান করে বাবার বাড়ি চলে যান মিতু আক্তার। পরে স্থানীয়রা আপস করে দিলে পুনরায় স্বামীর বাড়ি চলে আসেন মিতু আক্তার। এর ১৫-২০ দিন পরে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে পুনরায় তাদের মধ্যে বিবাদ লাগলে স্বামী আতিকুল লাঠি দিয়ে স্ত্রী মিতু আক্তারকে আঘাত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যান স্বামী। পরদিন সকালে ৫ মাস বয়সী শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে মিতু আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহত মিতু আক্তারের বাবা বাদী হয়ে আতিকুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ২০২৪ সালের ৪ জুলাই স্বামী আতিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম মিলন বলেন, স্ত্রী মিতু আক্তারকে হত্যার দায়ে স্বামী আতিকুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
১ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
১ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
১ ঘণ্টা আগে