Ajker Patrika

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৩
হেমায়েতপুরে ২৬ লাখ টাকা ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৪ বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার তিনজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। এরা হলেন—মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জ্বল সরদার (২০)। এদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এসআরবি জানায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তোলেন আর. কে এন্টারপ্রাইজের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮)। টাকা নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে করে র‍্যাবের পোশাক পরা কয়েকজন তাঁকে অনুসরণ করেন। একপর্যায়ে ইসরাফিলকে ঘিরে ধরে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন তারা। এ সময় তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ইসরাফিল বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তাঁর কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।

এসআরবি জানায়, ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে তাদের দল। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে রাজৈরের টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরে তাদের থানায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত