Ajker Patrika

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ১৯
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগস ইন্টারন্যাশনালে আজ সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগস ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে পরে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগস ইন্টারন্যাশনালে আজ সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: ফায়ার সার্ভিস
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগস ইন্টারন্যাশনালে আজ সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: ফায়ার সার্ভিস

এরপর দফায় দফায় খুদেবার্তায় ফায়ার সার্ভিস ইউনিটের সংখ্যা বাড়ার কথা জানায়। বেলা ১টার দিকে এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস জানিয়েছে, ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, উত্তরা ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশনের ৪টি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি, পূর্বাচল ফায়ার স্টেশনের ৩টি ইউনিট এবং মিরপুর থেকে হ্যাজম্যাট টেন্ডার (অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষায়িত যান) মিলিয়ে মোট ২০টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ বুধবার সকালে প্রথমে এসেনসিয়াল ড্রাগসে আগুন লাগার তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে এক সংশোধনীতে প্রতিষ্ঠানটির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত