ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার এক দিন আগে ঈদুল ফিতর উদ্যাপন করবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়ার স্ত্রী জয়গুন বিবি আজকের পত্রিকাকে বলেন, মজনু মিয়া মারা যাওয়ার পর তাঁর ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু এই দায়িত্ব পালন করছেন।
সুরেশ্বর দরবার পীরের মুরিদ রাশেদুল ইসলাম বাবু বলেন, ‘ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদুল ফিতর উদ্যাপন করবেন। তাই সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে আমাদের নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মাওলানা শিহাব উদ্দিন এই জামাতে ইমামতি করবেন।’
রাশেদুল ইসলাম আরও জানান, একই সঙ্গে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ-সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গ্রামগুলোর মধ্যে রয়েছে ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম; বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম; তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম; লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় ৩ হাজার পরিবার প্রতিবছর এক দিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।
সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এবারের ঈদে রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে মোট ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে—নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, তবে সতর্কতায়...
৫ মিনিট আগে
খুলনা থেকে চুরি হওয়া বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার ধানমন্ডি মডেল থানার টোরো কার ওয়াশ প্রতিষ্ঠান থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগে
ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য রক্ষা অভিযানের একটি স্পিডবোট উল্টে গেছে। এতে মো. ফখরুল নামের এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মঙ্গল সিকদার...
২১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে জৈনা বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা যায়।
১ ঘণ্টা আগে