
জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং জেলায় একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে নিয়মিত ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান হাসপাতাল ভবনটিকে ঊর্ধ্বমুখী আরও তিনটি ফ্লোর সম্প্রসারণ করার। এটি করা গেলে দ্রুতই হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা যাবে। এতে সেবার মান যেমন বাড়বে, তেমনি চিকিৎসকের সংখ্যাও বৃদ্ধি পাবে।’
জেলায় মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে ধরে আব্দুল বারী বলেন, ‘বগুড়া বৃহত্তর জেলা হিসেবে সেখানে একটি মেডিকেল কলেজ আছে। জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এখানে ম্যাটসের (MATS) যে স্ট্রাকচার ও সুযোগ-সুবিধা আছে, তা ব্যবহার করেই প্রাথমিক কার্যক্রম শুরু করা সম্ভব। আমরা সরকারের কাছে জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জোরালো অনুরোধ জানাব।’ তিনি বলেন, জয়পুরহাটে নওগাঁ, দিনাজপুর ও বগুড়ার পার্শ্ববর্তী উপজেলার রোগীরাও চিকিৎসা নিতে আসেন। তাই এখানে মেডিকেল কলেজ হলে মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার পরিকল্পনা সফল হবে।
হাসপাতালের বর্তমান সমস্যাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যবস্থাপনা সভায় আমরা জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সদস্যসচিব ডাক্তার রাশেদ মোবারক জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান প্রমুখ।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে, উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে।
৯ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
৩২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
৩৪ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল।
৩৭ মিনিট আগে