
ভোলায় কিশোর রেদোয়ান রাসেল হত্যায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মো. তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার সুজন ও মো. ইলিয়াস।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় রেদোয়ান উপজেলার পশ্চিম ইলিশার হাওলাদার বাজারে তাঁর বাবার মুদি দোকানে ছিল। এ সময় মোবাইলে কথা বলার কথা বলে প্রতিবেশী সুজন তাকে দোকান থেকে ডেকে নেয়। এরপর থেকে রেদোয়ান নিখোঁজ ছিল।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ৩০ ডিসেম্বর জানতে পারেন, দক্ষিণ চরপাতা দারোগার খালের পাশে সিদ্দিক মালের বাড়ির সামনে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। পরে পরিবারের সদস্যরা রেদোয়ানকে শনাক্ত করেন।
এ ঘটনায় রেদোয়ানের বাবা ভোলা সদর মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সুজন ও ইলিয়াসকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে