
মেহেরপুরের গাংনীতে ভোটের পরদিন জামায়াতের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জুয়েল আহমেদ (২৭), উজ্জ্বল হোসেন (৩০) ও মাসুদ রানা (৪৪)।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে স্থানীয় চায়ের দোকানে কয়েকজন জামায়াতের কর্মী চা খেতে আসেন। এ সময় বিএনপির কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহত জামায়াত কর্মী উজ্জ্বল হোসেন বলেন, ‘সকালে জোড়পুকুরিয়া বাজারের একটি দোকানে চা পান করতে যাই। এ সময় আমার ভাইয়ের সঙ্গে বিএনপি কর্মীদের কথা-কাটাকাটি হয়।
‘নির্বাচনে আমরা জামায়াতের পক্ষ হয়ে কাজ করি। আর এরই জের ধরে বিএনপি কর্মী মহিবুল ইসলাম, রিপন হোসেন, বেলু মিয়া ও সাহেব আলী আমাদের ওপর অতর্কিত হামলা করে।’
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম বলেন, ‘সকালে বিএনপি কর্মীদের হামলায় আমাদের তিন কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরের চারটি আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রতিটি আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। এই শর্ত পূরণ না হওয়ায় ১৯ জন প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ২০ জন প্রার্থী। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের মধ্যে ২৩টিতে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছে বিএনপি। জামায়াত জিতেছে ৩টি। আর খেলাফত ও স্বতন্ত্র প্রার্থী জিতেছেন একটি করে আসন।
২১ মিনিট আগে
ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির এ নেতা।
২৪ মিনিট আগে