Ajker Patrika

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেট প্রতিনিধি
সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ২০ জন প্রার্থী। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে।

সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯টি। এর মধ্যে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আর নির্দিষ্ট পরিমাণ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪), বাসদের প্রণব জ্যোতি পাল (১,১৩৪), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (২,৭০১), কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসাইন (৯০৮), ইনসানিয়াত বিপ্লবের মো. শামীম মিয়া (২৩৯), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) সঞ্জয় কান্ত দাস (৮০১)।

সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭টি। এখানে ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির তাহসিনা রুশদীর। আসনটিতে জামানত হারান জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১,৪২০), ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন (১,৪০৮) ও গণফোরামের মো. মুজিবুল হক (৬৩৭)।

সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭টি। বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২,৬৩০), ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী (১,৩৯১), স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকের (২৯৭) ও মেস্তাকিম রাজা চৌধুরী (৪,১৯৯)।

সিলেট-৪ আসনে মোট ভোট পড়েছে ২ লখ ৭০ হাজার ৫৬৫টি। বিএনপির আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের মাওলানা সাঈদ আহমদ (২,৭২৪), জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (১,৯৬৬) ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১)।

সিলেট-৫ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮টি। এখানে খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামানত হারান মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (৩৭২)।

সিলেট-৬ আসনে ২ লাখ ৪৩ হাজার ৬৯৬টি ভোট পড়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৯ হাজার ৯১৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামানত হারান জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (১,১৭০), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১,৩৮৬) ও স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম (২৩,৮৪৬)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত