
বরিশালের মেঘনা তীরবর্তী মেহেন্দীগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটের ইজারাদারকে সতর্ক নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিধিবহির্ভূত অতিরিক্ত ভেড়ানোর (বার্দিং) ফি দাবি করায় আজ বৃহস্পতিবার কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরীকে এ সতর্ক নোটিশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর আর্নেস্টমানি বাজেয়াপ্ত করারও হুঁশিয়ারি দেওয়া হয়। কালীগঞ্জ লঞ্চঘাট নিয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকায় ‘বরিশালের উলানিয়া লঞ্চঘাট: লঞ্চ ভেড়ানোর ফি একলাফে দ্বিগুণ, ক্ষোভ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পরই ইজারাদারকে এ নোটিশ দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার হিসেবে আপনি ঘাট থেকে কর্তৃপক্ষের অনুমোদিত রেট চার্ট (মূল্যতালিকা) অনুযায়ী নির্ধারিত (যাত্রী প্রবেশ ফি, নৌযানের বার্দিং চার্জ) শুল্ক প্রাপ্য হবেন। কিন্তু আপনার প্রতিনিধি কর্তৃক এমভি কর্নফুলি ১১ লঞ্চ থেকে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত বার্দিং চার্জ দাবি করেছে এবং উক্ত বার্দিং চার্জ প্রদানে অসম্মতি জানালে লঞ্চটি দীর্ঘক্ষণ আটকে রেখে যাত্রী দুর্ভোগ সৃষ্টি করেছে। উক্ত কার্যকলাপ ইজারার শর্তাবলি ভঙ্গের শামিল এবং চরম শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ।
নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় আপনার এমন কার্যকলাপের জন্য সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়াসহ কর্তৃপক্ষের সুনাম চরমভাবে বিনষ্ট হয়েছে। এমতাবস্থায় মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ লঞ্চঘাটে সরকার নির্ধারিত বার্দিং চার্জ ব্যতীত অতিরিক্ত চার্জ দাবি করা হলে আপনার জমা করা আর্নেস্টমানি (জামানতের টাকা) বাজেয়াপ্ত করাসহ ইজারা বাতিল করা হবে।
এ বিষয়ে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আমরা সতর্ক বার্তার পাশাপাশি কালীগঞ্জ লঞ্চঘাটের সমস্যা সমাধানের চেষ্টা করছি।
প্রসঙ্গত, বরিশালের মেঘনা নদী তীরের উলানিয়ার কালীগঞ্জ লঞ্চঘাটে বার্দিং ফি প্রায় দ্বিগুণ করে ইজারাদার।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। কাপ্তাইয়ের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত সাত দিনে এই হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন র
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাঁদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পেট্রল ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
২৩ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে